শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

‘ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি’

প্রতিবেদক
admin
নভেম্বর ১৫, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপস্থিত ছিলেন দেশ ও দেশের বাইরের প্রথিতযশা আলেম ও ইসলামী চিন্তাবিদরা।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি বিশ্বাস করে আল্লাহ এক এবং হযরত মুহাম্মদ (সা.) শেষ নবী।

তিনি উল্লেখ করেন, মুসলিম জাতির মধ্যে বিভাজনের কারণে ফিলিস্তিন ও মিয়ানমারে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের মানুষ যদি দায়িত্বপ্রাপ্ত হন এবং সকলে সহযোগিতা করেন, তাহলে খতমে নবুওয়ত কমিটির দাবির বিষয়ে বিএনপি আইনি ব্যবস্থা গ্রহণ করবে। যারা রাসুলুল্লাহ (সা.)কে স্বীকার করে না, তাদেরকে বিএনপি মুসলিম হিসেবে মনে করে না।

আয়োজকরা জানান, বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় খতমে নবুওয়ত নিয়ে সভা-সমাবেশ হলেও এবারই প্রথম আন্তর্জাতিক মহাসম্মেলন হচ্ছে।

বিদেশি মেহমানদের মধ্যে ছিলেন— পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান মাওলানা ফজলুর রহমান, পাকিস্তানের ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাশেম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানীসহ সৌদি আরব, মিসরসহ বিভিন্ন দেশের বিশিষ্ট আলেমগণ।

দেশের শীর্ষ আলেমদের মধ্যে ছিলেন— হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী,  আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদ হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম, মামুনুল হকসহ আরও অনেকে।

এতে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নদী থেকে অজ্ঞাত ২ যুবকের মৃতদেহ উদ্ধার

দুই পুত্রবধূসহ এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট হবে, সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব

ওসিকে হুমকি: হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

সারা দেশের শহীদদের মাগফেরাত কামনায় বিরামপুরে মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল

নির্বাচন নির্ধারিত সময়েই হবে, অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব

ইয়াসমিন হত্যা দিবস আজ : ১৯৯৫ সালে কি ঘটেছিল সেদিন দিনাজপুরে