সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

‘আমার ছেলেকে হত্যার হুকুম দিয়েছিল শেখ হাসিনা, তার ফাঁসি চাই’

প্রতিবেদক
admin
নভেম্বর ১৭, ২০২৫ ৯:১৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) শেখ হাসিনা ১৫ বছর ধরে গুম, খুন করেছেন। আন্দোলন দমনে আমার ছেলেকে হত্যার হুকুম দিয়েছিল শেখ হাসিনা। তাই এই বাংলার মাটিতে ফাঁসি চাই বলে মন্তব্য করেছেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘোষণার সময় তিনি নিজ বাসায় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, শেখ হাসিনা যেখানেই থাকুক, তাকে বাংলার মাটিতে নিয়ে এসে ফাঁসির কাষ্ঠে নিতে হবে। এই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

শহীদ আবু সাঈদের ভাই রমজান আলী জানান, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছর দেশে খুন গুমের রাজত্ব করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের গুলি করার হুকুম শেখ হাসিনা দিয়েছে। সেই হুকুমের কারণে পুলিশ আমার ভাই আবু সাঈদকে গুলি করে হত্যা করেছে। হাজার হাজার ছাত্র এখনও পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালের বেডে। আমাদের প্রত্যাশা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় দিলেই হবে না। তাকে (শেখ হাসিনাকে) দেশে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা। তাহলে হয়তো আমাদের মতো শহীদের পরিবারগুলো একটু হলেও শান্তি পাবে।

আবু সাঈদের অপর ভাই আবু হোসেন বলেন, শুধু শেখ হাসিনার বিচার করলে হবে না। ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের যারা এসবের সওঙ্গ জড়িত ছিল, তাদের বিচারের আওতায় এনে, তাদেরও বিচার করতে হবে। যাতে করে দেশে আর কখনও ফ্যাসিবাদের উত্থান না ঘটে।

উল্লেখ্য, শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কোটা সংস্কার আন্দোলনের সক্রিয়কর্মী ছিলেন এবং কোটা সংস্কার আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। আবু সাঈদ ১৬ জুলাই আন্দোলন চলাকালীন পুলিশ সদস্যের গুলিতে মৃত্যুবরণ করেন। যা জুলাই আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

আগাম আলু চাষে কৃষকের মাথায় হাত বীজ সস্তা হলেও সার সিন্ডিকেটে পকেট ফাঁকা

একটি দল প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে: তারেক রহমান

গণমাধ্যমে অপতথ্য মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

হাসপাতালের বেডে আ.লীগের মন্ত্রীর হাতকড়া, আসলে কী ঘটেছিল

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস

গভীর রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ডাকসু নির্বাচনে বিজয়ী-পরাজিতদের উদ্দেশে যা বললেন শিশির মনির

বৃষ্টি ঝরবে আরও চার দিন, নিম্নচাপে কী হয়?

ঐক্যের বার্তা নিয়ে ভেসপাবস-এর ফ্যামিলি নাইট ও ডিনার অভ্যর্থনা