শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

৫০০ ছুঁই ছুঁই লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

প্রতিবেদক
admin
নভেম্বর ২২, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ২১১ রানে এগিয়ে থেকে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। সেই লিড এবার ৫০০ ছাড়াতে অলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে এ ম্যাচের চতুর্থ দিনে আজ টাইগাররা লাঞ্চে যাওয়ার আগে পেয়েছে ৪৯১ রানের বিশাল লিড।

১ উইকেটে ১৫৬ রান নিয়ে আজ চতুর্থ দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। দিনের শুরুতেই দুই উইকেট হারায় টাইগাররা। নাজমুল শান্ত ও সাদমান ইসলাম ফিরেন দ্রুতই। তবে দুই উইকেট হারালেও মুমিনুল হক ও মুশফিকুর রহিমের প্রতিরোধে বড় লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ।

দিনের শুরুতেই দুই উইকেট হারানোর পর ব্যাট করতে নেমে মুমিনুল-মুশফিক মিলে জুটি গড়ে দলের সংগ্রহ বাড়ান। এ জুটিতে এখন পর্যন্ত স্কোরবোর্ডে যোগ হয়েছে ১০৬ রান। নিজের শততম টেস্টে প্রথম ইনিংসে দারুণ সেঞ্চুরি করা মুশফিক দ্বিতীয় ইনিংসেও আছেন ফিফটির পথে। ৪৪ রানে অপরাজিত থেকে মধ্যাহবিরতিতে গিয়েছেন তিনি।

মুশফিকের সঙ্গে দারুণ জুটি গড়া মুমিনুল অবশ্য ফিফটি পেরিয়েছেন আরও আগেই। তিনি আছেন শতকের পথে, ৭৯ রানে অপরাজিত আছেন তিনি।

এদুজনের ব্যাটে ৩ উইকেটে ২৮০ রান নিয়ে লাঞ্চে বাংলাদেশ, লিড ৪৯১ রানের।   -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন

প্রধান উপদেষ্টা : নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ

খুদে কৃষকদের অভাবনীয় উদ্যোগে হাসি ফুটল ফুলবাড়ীর চাষিদের মুখ

নাটকীয় টাইব্রেকারে সাফ ফাইনালে হারল বাংলাদেশ

দিনাজপুর বড় মাঠে সেনাবাহিনীর কাঁটাতারের বেড়া নিয়ে বিক্ষোভ

‘ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে’— জাতিসংঘে মুখ ফসকে বললেন মার্কিন দূত

দিনাজপুরে এইচএসসি ফলে মহাবিপর্যয় : স্বীকৃতি বাতিলের কঠোর হুঁশিয়ারি বোর্ডের

‘জীবনে এত বড় জানাজা আর কখনো দেখিনি’

খুনি ফয়সালের সরকারি যোগসূত্রের নতুন ইঙ্গিত

গুমের দুই মামলা : বাহিনী প্রধানদের কাছে পাঠানো হলো হাসিনাসহ ৩০ জনের পরোয়ানা