সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

রামপুরায় ২৮ জনকে হত্যা বিজিবির রেদোয়ানুলসহ চারজনের চার্জগঠনের শুনানি ৪ ডিসেম্বর

প্রতিবেদক
admin
নভেম্বর ২৪, ২০২৫ ৮:০৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ২০২৪ সালের জুলাই-আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ জন হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, সাবেক মেজর মো. রাফাত বিন আলমসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অন্য দুইজন হলেন- খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ও সাবেক ওসি মশিউর রহমান।

সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল শুনানির জন্য এই দিন ধার্য করেন।

গত ৫ নভেম্বর এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজকের দিন ধার্য করা হয়।

গত ২৬ অক্টোবর আদেশটি দেন ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল। অপর সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় বর্তমানে চার আসামির দুজন কারাগারে রয়েছেন। রেদোয়ানুল ছাড়া কারাগারে থাকা অপরজন হলেন- বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম। দুজনকেই সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল-১।

বাকি দুইজন পলাতক আছেন। তারা হলেন- ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান। তাদের পক্ষে ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চলে। এর মধ্যে রামপুরায় নিহত হয় ২৮ জন। আহত হয়েছে আরও অনেকে। রামপুরায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। এছাড়া অন্যরাও নেতৃত্ব দিয়েছিলেন এ হত্যাযজ্ঞে।

এর প্রেক্ষিতে ট্রাইব্যুনালে চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।

এদিকে জুলাই আন্দোলনে রংপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ৩০ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ নভেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল-২। একই সময়ে চাঁনখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার মামলায় আসামিপক্ষের আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

তাপপ্রবাহে পুড়ছে দেশের ৬ অঞ্চল, গরম আরও বাড়বে

গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে বাধা মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন: অন্তর্বর্তী সরকার

‘উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক’

জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নির্বাচন বানচালের প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে: সরকার

‘মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া’

খিলক্ষেতে অপসারণকৃত পূজা মণ্ডপ ছিল অননুমোদিত: রেল মন্ত্রণালয়

রাজস্ব আদায় হোঁচট খেয়েছে, সব ভুলে দেশের স্বার্থে কাজ করব

‘গণহত্যার জন্য ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে’

নতুন সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ মিতসুবিশি পাজেরো