মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

কড়াইল বস্তিতে আগুন পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে, পুলিশ মোতায়েন

প্রতিবেদক
admin
নভেম্বর ২৫, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন বেশ বড় আকারে রূপ নিয়েছে। ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে এটি। পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আগুন নেভাতে মোট ১৬টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগে। তীব্র যানজট ঠেলে ফায়ারের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন নেভানোর কাজ শুরু করলেও, পানির অপ্রতুলতার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ঘটনাস্থলে পানির সংকটের কারণে পানিসহ আরও কয়েকটি ইউনিট পাঠানো হয়েছে।

তিনি বলেন, পানি সংকটের কারণেই আমরা ইউনিট বাড়িয়ে মোট ১৬টি করেছি। আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন।

আতঙ্কিত বস্তিবাসী, পুলিশ মোতায়েন

বস্তির বাসিন্দারা জানান, আগুন লাগার পর দাউ দাউ করে তা টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন যে যেভাবে পারছেন, ঘর থেকে মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণ করছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির বাসিন্দাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা না ঘটে। তারা স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বিদেশি বিনিয়োগ মন্দার পরও অর্থনীতিতে চাঙ্গা ভাব

পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী শেখ হাসিনা: অ্যাটর্নি জেনারেল

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

খন্দকার মোশাররফের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যমুনায়

বিজয় থালাপতির বিরুদ্ধে মামলা

ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে কখন কোথায় ঈদের জামাত

হামলার ইঙ্গিত দিয়ে খামেনিকে ‘গুড লাক’ জানিয়েছেন ট্রাম্প

দাবি করেছে দিল্লি : ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের

প্রধান উপদেষ্টা : শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে

বিকেলে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে গভীর নিম্নচাপ