সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে।

বিএনপি প্রধানের সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সামাজিক মাধ্যমে এক পোস্টে এই তথ্য জানান। সেখানে খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন তিনি।

এর আগে দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সমস্ত চিকিৎসকদের যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। আল্লাহ তায়ালার কাছে গোটা দেশবাসী এই দোয়া করছি যে, আল্লাহ তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন।

গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির তরফ থেকে জানানো হয়।

এরপর বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসা কাজ চলছে। এই বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জনহোপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন। লন্ডন থেকে তার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গেও তিনি যোগাযোগে সমন্বয় করছেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ড্রেন নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আমরা ক্ষমতা নয় দায়িত্ব নিয়েছি, জাতির কাছে দায়বদ্ধ: অর্থ উপদেষ্টা

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বুধবার: বাণিজ্য উপদেষ্টা

জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিচারকাজ শেষ, রায়ের দিন নির্ধারিত হবে ১৩ নভেম্বর

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিনিকল চালুর ওপর নির্ভর করছে কাহারোলের কৃষি ভবিষ্যৎ

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২১ দফার প্রস্তাবে যা আছে

তীব্র শীতে কাঁপছে দেশ, বিপর্যস্ত জনজীবন

জকসুর ২৩ কেন্দ্রের ফল প্রকাশ: শীর্ষ ৩ পদেই এগিয়ে শিবির

কুয়েটের ভিসি-প্রোভিসিকে অব্যাহতি দিয়েছে সরকার