বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১১, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। মূল ফটকের প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে, পাশাপাশি ভবনের চারপাশে টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে সরেজমিনে এমন চিত্র দেখতে পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন কমিশন ভবন ও আশপাশের পুরো এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মূল গেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বসানো হয়েছে শক্তিশালী ব্যারিকেড। মূল ফটকের প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে, পাশাপাশি ভবনের চারপাশে টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার অংশ হিসেবে আগারগাঁওয়ে যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। সাধারণ মানুষ ও যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যাতে তফসিল ঘোষণার দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টি না হয়।

ইসির নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তা রবিউল জানান, শেরে বাংলা নগর থানা ও ডিএমপির অতিরিক্ত ৩০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। র‌্যাব টহল দিচ্ছে প্রতিনিয়ত।

এদিকে গতকাল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়েছে। যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে প্রচার করা হবে। ভাষণে ভোটের তফসিল ও নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার আহ্বান জানানো হবে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

১৭ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি পর্যন্ত

‘ওসমান হাদিকে গুলি করা দুজন তার প্রচার টিমে যোগ দিয়েছিল’

গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

এক মাসের মধ্যে গুম সম্পর্কিত স্থায়ী কমিশন করা হবে: আইন উপদেষ্টা

যুবদল পরিচয়ে চাঁদাবাজির পর ফ্ল্যাট ছাড়ার হুমকি, আতঙ্কে নিপার পরিবার

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই-নাহিদ ইসলাম

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি

২১ বছরে দুর্ঘটনার কবলে বিমানবাহিনীর ২৬টি বিমান

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের