বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১১, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগুনোর শক্তিকে জয়ী করার লড়াই।

তিনি আরও বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে বলেও দাবি করেন তিনি।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

তীব্র শীতে ঢাকায় বাড়ছে ছিন্নমূলদের দুর্ভোগ

প্রতিরক্ষায় সৌদি-পাকিস্তানের ‘এক আত্মা’, বদলাবে আঞ্চলিক হিসাব-নিকাশ?

জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্তের লক্ষ্য ঐকমত্য কমিশনের

অতিরিক্ত ফি আদায়ে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৫ দফা দাবি আদায়ে দিনাজপুরে জামায়াতে ইসলামীর বিশাল মানববন্ধন

১০ হাজার বাস রিজার্ভ, জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী

গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা