শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৩, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনার সঙ্গে জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন ঘোষণা দেন।

তিনি বলেন, ‘ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আপনারা সকলে হাদির জন্য দোয়া করবেন। ওসমান হাদি ক্রিটিক্যাল অবস্থায় আছে। আপনারা দোয়া করলেই তিনি ফিরে আসবেন। আল্লাহ যেনো তাকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে এময় প্রশ্ন করা হয় গত ৫ আগস্টের পর অনেক শীর্ষ সন্ত্রাসীকে জামিন দেওয়া হয়েছে তাদের ধরার প্রক্রিয়া চলছে কি না?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে সকল শীর্ষ সন্ত্রাসীদের জামিন দেওয়া হয়েছিল তাদের আবারও ধরা হচ্ছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নেই। আমরা তার নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা নেব। তার নিরাপত্তা আমরা দেখব।’

জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কয়েকটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি পর্যালোচনা করে ব্যবস্থা নেবে।’

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

সাইফ-ঝড়ে বাংলাওয়াশ আফগানিস্তান, ৭ বছর পর টাইগারদের প্রতিশোধ

নিম্নচাপের প্রভাবে নিঝুমদ্বীপে বিপর্যস্ত জনজীবন, বসতঘরে হাঁটুপানি

গুরুতর অসুস্থ আব্দুল মজিদ: দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আর্তি

ঘোড়াঘাটে  আদিবাসী নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ফুলবাড়ীর মহদীপুর হতে বারাইপাড়ার রাস্তাটি চলাচলে অনুপযোগী

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের অনুমোদন

ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০

বিগত ৩ নির্বাচনকে ভালো বলা বিদেশি পর্যবেক্ষকদের রাখা হবে না: সিইসি