রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৪, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান । এ সময় ঘড়ির কাঁটায় সময় সকাল ৭টা ২২ মিনিট।

পুষ্পস্তবক অর্পণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি তিনি আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ।

একাত্তরের নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই এই ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্বাধীনতার সূর্য ওঠার আগমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বাঙালি জাতিকে মেধাশূন্য করার চেষ্টা চালায়।

এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল আনুমানিক ৭টা ০৪ মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

গুরুতর অসুস্থ আব্দুল মজিদ: দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আর্তি

সারা দেশের শহীদদের মাগফেরাত কামনায় বিরামপুরে মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বেই সোহাগকে হত্যা করা হয়েছে

জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির, বললেন পাটোয়ারী

৫ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মোস্তাফিজ ইস্যু : পারস্পরিক সম্প্রীতির জন্য অশুভ দৃষ্টান্ত

কোরবানির বর্জ্য অপসারণে মাঠে ২০ হাজার কর্মী