মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

খালেদা জিয়া ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৬, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের ইতিহাসের ‘গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, জাতীয় নেত্রী, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। বিষয়টি আমাদের সবার জন্যই উদ্বেগের।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার অবিচল অঙ্গীকার, দেশের উন্নয়নে তার অবদান এবং তার প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনায় নিয়ে সরকার ইতোমধ্যেই তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ সব বিষয় বিবেচনায় রয়েছে।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ স্থানান্তর করা হয়।

৭৯ বছর বয়সি খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনসহ ১০ প্রকল্প অনুমোদন

শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু

এপ্রিলের মধ্যেই নির্বাচন চায় জামায়াত

সাবেক রেলমন্ত্রীসহ দুই এমপি, পঞ্চগড়ের সাবেক ডিসি-এসপির বিরুদ্ধে মামলা

‘একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে’ নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা : অর্থ উপদেষ্টা

দিনাজপুরে চেক-আপ স্পেশালাইজড হসপিটালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

‘ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে’— জাতিসংঘে মুখ ফসকে বললেন মার্কিন দূত

পাবনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারতীয় নাগরিক