বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

নাহিদ রিয়াসাতের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের শোক প্রকাশ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ণ

আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম) দি ডেইলি টাইমস অফ বাংলাদেশ পত্রিকার ন্যাশন ডেস্ক ইনচার্জ নাহিদ রিয়াসাত ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), বুধবার (১৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ২:৩০ মিনিটে ধানমন্ডির নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে নাহিদ রিয়াসাত বুকে ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তার স্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

মরহুমের নামাজে জানাজা ও দাফন তার নিজ বাড়ি নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে বলে তার পরিবার জানিয়েছে।

সাংবাদিক নাহিদ রিয়াসাতের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর সভাপতি সাদাকাত আলি খান, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আব্দুস সালাম এবং সংগঠনের অন্যান্য সদস্যরা গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনটি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানি এফ-১৬ দেখে পালাল ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান

নাফ নদ থেকে অস্ত্রের মুখে ৪ জেলেকে জিম্মি করে নিয়ে গেছে আরাকান আর্মি

‘ফ্যাসিবাদী’ বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের

দিনাজপুরে পুলিশ সুপারের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২

দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা : ভন্ড পীর জীবন চৌধুরীকে গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ

১৩ বছর ধরে অনার্সে পড়ছেন ঢাবি ছাত্রদল নেত্রী মানসুরা!

নির্বাচন বানচাল করার কোনো শক্তি কারও নেই: প্রেস সচিব

দিনাজপুরে চেক-আপ স্পেশালাইজড হসপিটালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

বিগত ৩ নির্বাচনকে ভালো বলা বিদেশি পর্যবেক্ষকদের রাখা হবে না: সিইসি

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ