বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

শুক্রবার দেশে আসবে ওসমান হাদির মরদেহ, জানাজা-দাফনের সিদ্ধান্ত পরে

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৮, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) গুলিতে গুরুতর আহত হয়ে গত বৃহস্পতিবার থেকে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ওসমান হাদির মরদেহ শুক্রবার দেশে আসবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

বৃহস্পতিবার রাতে ডা. আব্দুল আহাদ বলেন, ‘শরীফ ওসমান হাদির মরদেহ আগামীকাল সকালে ঢাকায় আনা হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে জানাজার সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।’

গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

হাদি হত্যায় ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস : মির্জা আব্বাস

নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে-মির্জা ফখরুল

৯ ডিসেম্বরে পার্বতীপুর প্রেসক্লাবের নির্বাচন সভাপতি পদে লড়ছেন এমকে টেলিভিশনের চেয়ারম্যান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই-নাহিদ ইসলাম

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে ‘নতুন ইতিহাস’ ইসির

৬৪ জেলায় নতুন এসপি

বেঁধে দেওয়া সময় শেষ, পে স্কেল নিয়ে যা জানা গেল

সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি, মামলা

ধানমন্ডি ৩২-এর পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের