শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন ওসমান হাদি

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৯, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার সাত দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জুলাই আন্দোলনের সম্মুখসারির অন্যতম যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই যোদ্ধা এবার নিজ দেশে ফিরেছেন কফিনবন্দি হয়ে।

তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ‌৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় বিমানটি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে হাদির মরদেহ বের করা হবে।

Hadi2

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হাদির মরদেহ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে হাতিরঝিল সড়ক ধরে এফডিসি সামনের সড়ক দিয়ে মগবাজার হয়ে হাইকোর্ট এরপর দোয়েল চত্বর হয়ে টিএসসি আসবে। এরপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল জামে মসজিদ নেওয়া হবে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগরে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বৃষ্টির অভাবে পাট জাগ দিতে পারছেন না কৃষকরা

আব্দুল হামিদের দেশত্যাগ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা : জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব

নারী বিশ্বকাপ : ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে নতুন অধ্যাদেশ অনুমোদন

ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি বুলবুল, সহসভাপতি ফারুক-সাখাওয়াত

চিন্ময় দাসের জামিন স্থগিত

ক্ষমতায় গেলে নারী আসন ১০০ করবে বিএনপি: তারেক রহমান

হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার