শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

হাদির কফিন ধরে কাঁদলেন নেতারা

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৯, ২০২৫ ২:১১ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সন্ত্রাসী হামলায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কফিন ধরে কেঁদেছেন দেশের জাতীয় নেতারা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন দৃশ্য দেখা গেছে।

হাদির কফিন ধরে কাঁদতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমসহ অন্যান্য নেতাদের।

picture

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে বিমর্ষ দেখা যায়।

এর আগে ওসমান হাদিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি বাংলাদেশ সময় দুপুর ২টা ‌৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগরে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

চাইনিজ রাইফেল দিয়ে দমন: সরকারি নথিতে জুলাই আন্দোলনের ভয়াবহ চিত্র

রাজনৈতিক দলে বিরোধ তুঙ্গে, কী করবেন বুঝতে পারছেন না আইন উপদেষ্টা

পাকিস্তানিদের জন্য ই-ভিসা চালু করছে বাংলাদেশ

মুস্তাফিজ ইস্যুতে নতুন প্রস্তাব ভারতের, কী করবে বিসিবি?

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকবে

এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু

পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি: ফখরুল

পার্বতীপুর উপজেলায় ডাস্টবিন-গোবরের স্তুপে দুর্বিষহ দুর্গন্ধ : রুমাল মুখে দিয়ে চলাচল করছে মানুষ

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৪০ হাজার ছাড়াল