বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৫, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) অবশেষে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’

এদিকে স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকা ও কুড়িল বিশ্বরোড এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এদিন দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে বাসে করে গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বাসের সামনে দাঁড়িয়ে হাত কেড়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দিচ্ছেন তিনি। কিছু সময়ের মধ্যে সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছাবেন তিনি।

এর আগে পৌনে ১২টার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী বিমানটি।

বিএনপির মিডিয়া সেল থেকে সম্প্রচার করা একটি লাইভ ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের দরজা দিয়ে বেরিয়ে তিনি খোলা একটি অংশে দাঁড়ান। সেখানে ঝুঁকে মাটি ছুঁয়ে দেখেন তিনি। পরে জুতা খুলে কিছুক্ষণ খালি পায়ে দাঁড়ান সেখানে।

বিমানবন্দরে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি একটি বাসে ওঠেন। ঢাকায় ৩০০ ফিট এলাকায় যেখানে তাকে দলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে সেই মঞ্চের উদ্দেশে রওনা হয় বাসটি। ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

‘এখনও সিসিইউতে খালেদা জিয়া, নেই পরিবর্তন’

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি : ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত আব্দুল্লাহ

দিনাজপুরে ৫ ই আগষ্ট উপলক্ষে,সান সাইন ফাউন্ডেশন কর্তৃক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে : তারেক রহমান

টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের দাপুটে জয়

সীমানার দাবি-আপত্তির শুনানি শুরু, নিরাপত্তা জোরদার ইসির

‘বেগম জিয়া শুধু দলের নয়, পুরো জাতির জন্য অনুপ্রেরণা’

ঘোড়াঘাট হাসপাতালে ধার করা ডাক্তার দিয়ে চলছে অপারেশন থিয়েটার

প্রায় ২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার, মুক্ত হলেন ৫ লাখ মানুষ

সময়ক্ষেপণ করবেন না, আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন— প্রধান উপদেষ্টাকে জামায়াত