শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

হাদি হত্যা: বিচার দাবিতে রাতভর শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৬, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে শিক্ষার্থী ও সমর্থকেরা সেখানে অবস্থান নিতে শুরু করেন। অবরোধ রাতভর চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “খুনিদের গ্রেপ্তারে আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলাম। সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে। খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সরকার পদত্যাগও করতে পারবে না— একমাত্র সমাধান গ্রেপ্তার।”

তিনি আরও বলেন, “আমরা রাতভর অবস্থান করব। খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরুদ্ধ থাকবে।”

জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশের পরিধি বাড়তে থাকে। তারা হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। -নিউজ ডেস্ক

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

বিপুল অস্ত্র উদ্ধার হওয়া সেই বাড়িটি আ. লীগের লিটনের চাচাতো ভাইয়ের

আ.লীগ আগের মতোই শান্তিতে বসবাস করছে, এটা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে: ইসি মাছউদ

তিন ‘বিতর্কিত’ সিইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ ইসিতে, থানায় মামলা

বিরামপুরে রাস্তায় আলু ফেলে কৃষকদের মানববন্ধন

দিনাজপুরে র‌্যাবের অভিযানে একটি পিস্তলসহ গুলি উদ্ধার

পিআর ও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: ফখরুল

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: রিজভী

বিমানবন্দর দিয়ে ‘দেশ ছাড়লেন’ শেখ হাসিনার চাচা

মানবতাবিরোধী অপরাধের বিচার : হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন