শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৭, ২০২৫ ৮:৪৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিপিএল উৎসবের মধ্যেই এল বিষাদের খবর। ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগমুহূর্তে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি। তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।

ঢাকা ক্যাপিটালস বিবৃতিতে জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রিয় সহকারী কোচ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান,’মাঠে অসুস্থ হওয়ার পরই জাকিকে সিপিআর দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।’

শনিবার বিপিএলের ১২তম আসরের দ্বিতীয় দিনে ঢাকার প্রথম ম্যাচ ছিল। সকালে ম্যাচের প্রস্তুতি ও গা গরমের জন্য তিনি সময়মতো খেলোয়াড়দের সঙ্গে মাঠে আসেন। এ সময় হঠাৎ করে তিনি মাঠের ডাগ আউটের কাছে অসুস্থ হয়ে পড়ে যান।

দলের ফিজিও দ্রুত বিষয়টি বুঝতে পেরে তাকে সিপিআর দেন। এতে তিনি কিছু সময়ের জন্য সাড়া দেন এবং নিঃশ্বাস নেন। এরপর দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি আবার নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক জরুরি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

মাহবুব আলী জাকি ছিলেন বাংলাদেশের সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর তিনি কোচিংয়ে যুক্ত হন। বোর্ডের অধীনে এবং ঘরোয়া ক্রিকেটে তিনি বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। জাতীয় দলের অনেক পেসারের সঙ্গে, বিশেষ করে মাশরাফি ও তাসকিন আহমেদের বোলিং নিয়ে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন ঠিক করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জাকি। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

ভোটে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

পৃথিবীকে রক্ষায় ‘থ্রি জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান ড. ইউনূসের

আপিলে পক্ষপাতিত্ব করে কোনো রায় দেওয়া হয়নি: সিইসি

সম্ভাব্য প্রার্থীদের ঈদ কাটবে তৃণমূলে, শীর্ষ নেতাদের বেশিরভাগই ঢাকায়

ওরা দিনে মাদকের বিরুদ্ধে কথা বলে, রাতে লাভের ভাগ নেয়: সার্জিস আলম

যুদ্ধের সিনেমায় সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ, যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে প্রধান উপদেষ্টা

সংস্কারে বাধা এলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে : হাসনাত আব্দুল্লাহ

‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সরকারকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

ভারতের ‘চিকেনস নেক’ এর কাছে সামরিক মহড়া ‘তিস্তা প্রহার’