বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

স্বামীর পাশে চিরশয্যায় বেগম খালেদা জিয়া

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩১, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরশয্যায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে বিকাল ৩টার দিকে মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা হয়।

জানাজার আগে উপস্থিত মুসল্লিসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব। খালেদা জিয়ার জীবনে কখনো কোনো আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তারেক রহমান।

জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ। এছাড়া তিন বাহিনী প্রধানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এছাড়াও দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি ভারতের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

বেলা ২টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। যে যেখানে পারেন সেখানেই দাঁড়িয়ে জানাজায় অংশ দেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

এবারের বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর : ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫

ওসমান হাদির খুনিদের দুই সহযোগী ভারতে গ্রেফতার

দিনাজপুরে লিচুর মৌসুমের প্রস্তুতি তুঙ্গে ফলন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

জাতিসংঘে দীর্ঘতম ভাষণে মার্কিন প্রেসিডেন্টদের হারিয়ে দিলেন ট্রাম্প

পাকিস্তানিদের জন্য ই-ভিসা চালু করছে বাংলাদেশ

১২০ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার সময়

ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো নোটিশ প্রত্যাহার