শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ফুলবাড়ীতে জাতীয় সমাজ সেবা দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ

মোঃ আফজাল হোসেন (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ফুলবাড়ীতে জাতীয় সমাজসেবা দিসব পালনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায়”। গতকাল শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ থেকে জাতীয় সমাজসেবা দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিন করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠি হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ সোহানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ, শিক্ষার্থী সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন সহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস, ফুলবাড়ী, দিনাজপুর।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

ইরানে সরকার উৎখাতের চেষ্টা হবে বড় ভুল: সতর্ক করলেন ম্যাঁক্রো

ঋণ কেলেঙ্কারিতে সাবেক ভূমিমন্ত্রীসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা

‘গণহত্যার জন্য ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে’

শিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

ইসকন নিষিদ্ধসহ ছয় দাবি ইন্তিফাদা বাংলাদেশের

দিনাজপুরে আবর্জনায় ড্রেন বন্ধ ও জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ৪ হাজার পরিবার

সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশ

ঢাকা-১৫ আসন: জমে উঠেছে দুই শফিকের লড়াই

৫ দফা দাবি আদায়ে দিনাজপুরে জামায়াতে ইসলামীর বিশাল মানববন্ধন

সকল ধর্ম-মতের মানুষকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই -দিনাজপুরে তারেক রহমান