রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, চিঠিতে যা বলেছে বিসিবি

প্রতিবেদক
admin
জানুয়ারি ৪, ২০২৬ ১:১২ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) কদিন আগেই রাজনৈতিক চাপে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। তাতে ক্রিকেট পেরিয়ে অস্থিরতা বেড়েছে বাংলাদেশ-ভারতের ভূরাজনৈতিক সম্পর্কে। এমন ইস্যুর পর ভারতের মাটিতে বিশ্বকাপে ক্রিকেটারদের নিরপত্তার শঙ্কায় দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ আইসিসি এক বিবৃতিতে বিষয় জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলেও জানিয়েছে ক্রিকেট বোর্ড।

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা আজ (৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।’

‘পর্ষদ গত ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করে এবং ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশের জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।
বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান অবস্থায় বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে ভ্রমণ করবে না।’

‘পর্ষদের বিশ্বাস, এই পদক্ষেপটি বাংলাদেশের খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং দলকে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দিতে অত্যন্ত জরুরি।’

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, আইসিসি পরিস্থিতিটি যথাযথভাবে অনুধাবন করবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে’

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

স্বামীর পাশে চিরশয্যায় বেগম খালেদা জিয়া

ড. ইউনূসের সঙ্গে বিশ্বনেতাদের সাক্ষাৎ, পাশে থাকার ঘোষণা

ডাকসুতে ৫৬৫ ফরম বিক্রি, হল সংসদে ১২২৬

আট দলীয় সমাবেশে জামায়াত আমির : যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়ার পেছনে চাঞ্চল্যকর তথ্য দিলেন তুহিন মালিক

হাসিনা-জয়-পুতুলের মামলার রায় ঘিরে আদালতে কড়া নিরাপত্তা

দিনাজপুরে কৃষি খামারি অ্যাপে বাজিমাত: কম খরচে অধিক ফলনের স্বপ্ন বুনছেন তরুণরা

জনপরিসরে প্রথম বক্তব্যে দেশের জন্য কিছু করার আহ্বান জাইমা রহমানের