সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটো নিবন্ধনের ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
admin
জানুয়ারি ৫, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ

আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটো নিবন্ধনের ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় পৌরভবনে সামনে আয়োজিত এক অনুষ্ঠানে দুইজন অটোচালকের হাতে ডিজিটাল নম্বর প্লেট তুলে দিয়ে ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।প্রতিযোগিতা নয়, যাত্রীর নিরাপত্তা নিয়ে সবাই ভাববেন  অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. সিরিয়াস উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ইসলাম খান, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমান, বিআরটিএ দিনাজপুর দপ্তরের প্রতিনিধি, দিনাজপুর ট্রাফিক পুলিশের প্রতিনিধিসহ দিনাজপুর পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও ব্যাটারিচালিত অটোবাইক শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অর্থনীতি