সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

শীতে কাঁপছে দিনাজপুর, বিপাকে খেটে খাওয়া মানুষ : সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫

প্রতিবেদক
admin
জানুয়ারি ৫, ২০২৬ ৬:৪৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে টানা ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্রমাগত তাপমাত্রা হ্রাস পাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও যানবাহন চালকরা।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। বিষয়টি দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশা আর হিম বাতাসে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও গরিব মানুষ।  অনেক এলাকায় আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষ এমন অবস্থার মধ্যেও কাজের সন্ধানে বের হচ্ছেন। রিকশাচালক শাহাজাদা হোসেন বলেন, ঠান্ডার কারণে রিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে অনেকেই বাড়ি থেকে বের হচ্ছে না। এজন্য আমাদের আয় অনেক কমে গেছে।

শফিকুল নামে এক ভ্যানচালক বলেন, শীতের কারণে প্রয়োজন ছাড়া সকালে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। ট্রাক চালক হামিদ বলেন, সন্ধ্যা থেকে এ কুয়াশা যে ২০ হাত দূরের গাড়ি ঠিকমতো দেখা যায় না। এতে গন্তব্য পৌঁছাতে বেশি সময় লাগছে। দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন দিনাজপুর টোয়েন্টিফোরকেক জানান, আজ (সোমবার) সকাল ৬টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

নেপালে অরাজকতা, দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি

নির্ধারিত সময়ের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: কমিশন চেয়ারম্যান

মাসুদা ভাট্টি বাংলাদেশবিরোধী মিথ্যা প্রচারণা চালাচ্ছেন: প্রেস উইং

ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা

বিদেশি বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নেপথ্যে কী?

পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার

‘হাসিনা এখনো প্রধানমন্ত্রী’, ট্রাম্প এ কথা বলেননি

মেহেরপুর সিডিপি’র আয়োজনে উপজেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে-মির্জা ফখরুল

সারজিসের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ