সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

মুজিবনগর মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
জানুয়ারি ১২, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ

জন অমৃত মন্ডল (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) মেহেরপুর জেলার মুজিবনগরে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার রতনপুরে “মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনারটির আয়োজন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং বিওয়াইএফসি (BYFC) ও কম্প্যাশন (COMPASSION)–এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকে পঙ্গু করে দেয়। মেহেরপুরকে মাদকমুক্ত করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা জরুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুরের উপ-পরিচালক জনাব এ জে এম সিরাজুম মুনীর এবং জেলা তথ্য অফিসার জনাব মো. আব্দুল্লাহ-আল-মামুন। তাঁরা সুস্থ, সচেতন ও সবল প্রজন্ম গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুর বিদ্যুৎ বিহারী নাথ, তিনি মাদকবিরোধী আন্দোলনে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং অধিদপ্তরের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন জন অমৃত মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার, বিওয়াইএফসি, মুজিবনগর এবং রনি বাড়ৈ, প্রকল্প ব্যবস্থাপক, কম্প্যাশন, রতনপুর, মুজিবনগর, মেহেরপুর।
সেমিনারে স্থানীয় শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, ছাত্রসমাজ ও বিভিন্ন পেশাজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মেহেরপুর জেলাকে একটি “মাদকমুক্ত জেলা” হিসেবে গড়ে তোলার দৃঢ় শপথ গ্রহণ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ২৭৪টি: প্রেস উইং

অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল

তদন্ত ছাড়া শাস্তি দেওয়া যাবে না সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

উন্নয়ন বৈষম্য কমাতে রংপুরে হতে পারে চার অর্থনৈতিক অঞ্চল

পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধা বাতিল দিল্লির, ভারত ছাড়ার নির্দেশ

২৭ জন নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলায় হয়নি: পুলিশ

নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দলের হিড়িক, নিবন্ধনের আবেদন ৬৫টির

ডাকসু নির্বাচনে বিজয়ী-পরাজিতদের উদ্দেশে যা বললেন শিশির মনির

বাংলাদেশের আমদানি কমায় কাঁদছেন ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা

পবিত্র আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে: ড. ইউনূস