বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বরিশালে জাল টাকাসহ ৪ কিশোর আটক, কম্পিউটার-প্রিন্টার জব্দ

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৪, ২০২৬ ৭:০৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বরিশালে বিপুল অংকের জাল টাকাসহ চার কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে কয়েক ঘণ্টা বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক কিশোররা হলেন— নগরীর হাসপাতাল রোড এলাকার ঝাউতলা ৩য় গলির শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভি (১৮), ভাটিখানা এলাকার তানভীর (১৮) ও আলিফ (১৬)। আটকরা সবাই শিক্ষার্থী।

গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার বেলালের চায়ের দোকানে ১শ টাকার একটি নোট দিয়ে শাওন ও আলিফ নামে দুই কিশোর সিগারেট কেনেন। তখন দোকানদারের বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয়দের জানান।

বগুড়া রোডের বাসিন্দা মুন্না বলেন, ১শ টাকার নোটটি দেখে সন্দেহ হয়। এরপর একজন কিশোরের শরীর তল্লাশি করে ১শ টাকার আরও সাতটি নোট পাওয়া যায়। এরপর তাদের গোয়েন্দা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

নগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ফিরোজ জানান, বগুড়া রোডের কয়েকজন বাসিন্দা ওই দুই কিশোরকে জাল টাকাসহ আটক করে তাদের হেফাজতে দেন। পরবর্তীতে কিশোর শাওনের দেওয়া তথ্যে প্রথমে ভাটিখানা কাজী মসজিদ সংলগ্ন একটি ভবনের নীচতলায় তানভীরের বাসায় অভিযান চালিয়ে বিপুল অংকের জাল টাকার ১শ ও  ৫০ টাকার নোট উদ্ধার করে। এসময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়। তানভীরের দেওয়া তথ্যে নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলভিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। -অনলাইন ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের সমালোচনা পাটওয়ারীর, বিএনপির সঙ্গে ঐক্যের বার্তা

মিনায় শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা: আরাফাতের অপেক্ষায় আল্লাহর মেহমানরা

ইসরায়েলি হামলায় তেহরানে ৭৮ জন নিহত, আহত ৩২৯

দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া

৪ দিন ধরে বন্ধ চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সম্ভাবনার প্রত্যাশা প্রধান উপদেষ্টার

এনসিপি নেত্রী রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে: ইসি মাছউদ

জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি