শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

৪৭ আসনের বিষয়ে যা জানাল জামায়াত

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৭, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতসহ নির্বাচনি ঐক্যের ১০ দলের প্রার্থী নিশ্চিত না করা ৪৭ আসনের বিষয়ে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ কথা জানিয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জুবায়ের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোট গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ২৫৩টি তাদের প্রার্থী ঘোষণা করে। সেদিন আয়োজিত সংবাদ সম্মেলনে ছিল না ইসলামী আন্দোলন। দলটির জোটে থাকা নিয়ে পরিষ্কার ঘোষণাও ছিল না। তাদের জন্য বাকি ৪৭টি আসন রাখার ইঙ্গিত দিয়েছিল জামায়াত। তবে গতকাল শুক্রবার বিকেলে সব হিসাব পরিষ্কার হয়ে যায়। এই জোটে থাকছে না চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন।

এহসানুল মাহবুব জোবায়ের জানান, লিয়াজোঁ কমিটি আলোচনা করে প্রস্তাব দেবেন, এরপর শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এখন পর্যন্ত ১০ দলীয় জোট থেকে ১৭৯টি আসনে জামায়াত, ৩০টিতে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, এবি পার্টি ৩টি এবং ২টি আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থিতা নিশ্চিত হয়েছে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বিএনপিকে জামায়াত আমির : ৫৯ ঋণখেলাপি, ব্যাংক ডাকাতদের বগলের নিচে রেখে করবেন দুর্নীতি দমন?

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরে গুরুত্ব পাচ্ছে কোন ইস্যুগুলো?

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষ্যে নবনির্মিত মিলনায়তন উদ্বোধন

নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করল ইসি

গুঁড়িয়ে দেয়া হলো কবি সাহিত্যিকদের মিলনায়তন “সাহিত্য সংসদ মঞ্চ”

পঞ্চগড়ে পৃথক দুই সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন বিএসএফের

শেখ হাসিনার হলফনামায় গরমিল : ব্যবস্থা নিতে ইসিকে দুদকের চিঠি

দিনাজপুরে বোঝে না একে অপরের ভাষা : গুগল ট্রান্সলেটরই এখন তাদের ভরসা!

দিনাজপুরে চেক-আপ স্পেশালাইজড হসপিটালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

বিলুপ্তির পথে দিনাজপুরের শীতল মাটির ঘর