রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

আপিলে পক্ষপাতিত্ব করে কোনো রায় দেওয়া হয়নি: সিইসি

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৮, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আপিল শুনানিতে কোন পক্ষপাত্বিত্ব করে রায় দেয়নি। রোববার (১৮ জানুয়ারি) শেষদিনে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে অংশ নেওয়া প্রার্থীদের উদ্দেশে এমনটি বলেন তিনি।

তিনি বলেন, আপিল শুনানিতে কোন পক্ষপাত্বিত্ব করে রায় দেয়নি। ৯ দিন ব্যাপী আপিল শুনানি সমাপ্ত করেছি। ভোট সুন্দরভাবে সমাপ্ত করতে সকলের সহযোগিতা চায় অংশগ্রহনমূলক নির্বাচন চায়।

তিনি বলেন, আপনারা আজকে উপস্থিত থেকে আমাদের এই যে আপিল নিষ্পত্তিতে যে সহায়তা করেছেন এটা শেষ সহায়তা নয়, ভোটটা সুন্দর করতে আপনাদের সহায়তা চাই। কিছু কার্যক্রম আমাদের ভোটের দেখেন আপনারা, হয়তো আমাদের সমালোচনা করতে পারেন। আমরা

স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটার সমর্থনের বিষয়টা ছাড় দিয়েছি আপনারা দেখেছেন। কারণ আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।

বিএনপির সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি বলেন, আজকে একটা দল আসছিল, আমার কাছে দাবি দাওয়া নিয়ে, আমি বলছি যে- দেখেন ওদিকে খারাপ অবস্থা যাইতে পারি কিনা জানিনা, বাহির হতে পারি কিনা তাও জানি না। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ স্লোগান-বক্তৃতা শুনছিলাম, আমাদের অভ্যাস হয়ে গেছে কারণ এত শুনেছি আমার জীবনে এত স্লোগান, এত বক্তৃতা শোনার সুযোগ হয় নাই।

তিনি বলেন, আমি প্রতিজ্ঞা করে বলতে পারি, আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে কোন পক্ষপাতিত্ব করে কোন রায় দেইনি। আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই ইসির পক্ষ থেকে। আমি আশা করবো ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে এ ধরনের সহযোগিতা পাবো।

এসময় ইসি সানাউল্লাহ বলেছেন, আমরা ঋণ খেলাপী যাদেরকে ছাড় দিয়েছি মনে কষ্ট নিয়ে দিয়েছি। শুধু আইন তাদেরকে পারমিট করেছে বলে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা

৮ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন ব্রাজিল

জামায়াত নেতা আজহারকে খালাস দিলেন আপিল বিভাগ

খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থী কারা, জানালেন সালাহউদ্দিন আহমেদ

শিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

ঘোষণা সংশোধন করে নির্বাচনের আগেই গণভোটে দিতে হবে : গোলাম পরওয়ার

জাতীয় নির্বাচনের দিনই হতে পারে গণভোট: মির্জা ফখরুল

জামালপুরে যমুনা ও দশানী নদীতে তীব্র ভাঙন, বসতবাড়ি-ফসলি জমি বিলীন

দুই কারণে পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

‘একটি কাপড়ও বাঁচাতে পারিনি, বাচ্চাটাকে কীভাবে রাখবো?’