সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সংসদ নির্বাচন: আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৯, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ত্রয়োদশ সংসদ নির্বাচন উফলক্ষে আসনভিত্তিক ভোটকেন্দ্রে, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার গেজেট প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই ভোটকেন্দ্রে গণভোটও হবে। এবার পোস্টাল ব্যালট গণণার জন্য কেন্দ্রের নামও যুক্ত করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) ইসির উপ-সচিব মনির হোসেন জানান, ‘নির্বাচন কমিশনের অনুমোদনের পর আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা ১৫ জানুয়ারি থেকে গেজেট আকারে প্রকাশ করা হচ্ছে।’

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ভোটের তারিখের অন্তত ২৫ দিন আগে ভোট কেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশের বিধান রয়েছে।

জানা যায়, ৩০০ আসনে প্রায় ১২ কোটি ৭৭ ভোটার, ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্রে ২ লাখ ৪৫ হাজারেও বেশি ভোটকক্ষ থাকবে। সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট নেওয়ার সুবিধার্থে প্রতি ভোটকক্ষে সিল দেওয়ার গোপনকক্ষ (মার্কিং প্লেস) বাড়ানো হয়েছে।

নির্বাচন কমিশনের আদেশে ইসির উপসচিব (নির্বাচন সহায়তা সরবরাহ) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত ভোটকেন্দ্রের গেজেটে প্রতিটি নির্বাচনি এলাকার নাম, অন্তর্ভুক্ত উপজেলা, ইউনিয়ন, ভোটকেন্দ্রের নাম ও অবস্থান, ভোটার এলাকার না, ভোটকেন্দ্রের সংখ্যা (মহিলা, পুরুষ, হিজড়া), পুরুষ ও মহিলা ভোটকন্দ্র এবং গোপনকক্ষের বৃদ্ধি করা সংখ্যা তুলে ধরা হয়েছে।

একইসঙ্গে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যাও তুলে ধরা হয়েছে গেজেটে। জেলা প্রশাসক কার্যালয়ে পোস্টাল ব্যালট পেপার গণনা কেন্দ্রের নাম ও অবস্থান, পোস্টাল ব্যালট ভোটার সংখ্যা (পুরুষ, নারী, হিজড়া) উল্লেখ রয়েছে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

‘অনুরোধ রাখেনি বিমানবন্দর কর্তৃপক্ষ’- নিউইয়র্কের ঘটনায় সরকারের দুঃখ প্রকাশ

সংকটাপন্ন খালেদা জিয়া, দ্রুত দেশে ফেরার বিষয়ে যা জানালেন তারেক রহমান

ছাত্র আন্দোলনে ২০ দিনে দেড় হাজার হত্যাকাণ্ড ঘটিয়েছে হাসিনা : মান্না

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের

আগামী সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প

গণভোট বিতর্ক রেখেই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প

সামনে আসছে বিমানবন্দরে আগুনে ক্ষয়ক্ষতির চিত্র, ক্ষতিপূরণ মিলবে কি?

মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ : কেন ‘অস্ত্রের মুখে’ মুসলিমদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত?