মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে বীরগঞ্জ সড়কে ট্রাক চাপায় তৃতীয় শ্রেণীর ছাত্র জাহিদ নামে এক শিশু নিহত হয়েছে।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদ হাসান (৮)নামের এক তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এ দুর্ঘটনাটি ঘটে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের আওলাকুড়ি আঞ্চলিক সড়কে। নিহত স্কুল ছাত্র জাহিদ হাসান উপজেলার নিজপাড়া ইউনিয়নের বলরামপুর মধ্যপাড়া গ্রামের মোঃ আকাশ হোসেনের ছেলে জাহিদ। সে বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। স্থানীয় প্রদক্ষদর্শী সূত্রে জানা যায় ,সোমবার (২ ফেব্রুয়ারী ) আনুমানিক বেলা ২টার দিকে আওলাকুড়ি আঞ্চলিক সড়কের বলরামপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় ঢাকা মোট্রা-২৪-৮৬৫৩ নাম্বারের একটি ট্রাক জাহিদ হাসানের বাইসাইকেলে ধাক্কা দিলে সে সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।এঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক ট্রাক এবং চালক মোঃ আলামিন হোসেন(২৬) কে আটক করে থানায় নিয়ে যায়।এর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম এ সময় তিনি বলেন খুব মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি দুপুরে ছাত্র জাহিদ টিফিন নিয়ে স্কুল থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে একটি খালি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চালক এবং ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যারে সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে বীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



















