বিষ্ণুপদ রায় (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সৈয়দপুর ইউনিয়নে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শেষ বিকেলে নিয়ামতপুর প্রার্থমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির আয়োজনে পথসভা হয়।
সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জীল্লুর চৌধুরী, উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি রেভা: বিষ্ণুপদ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফন্টের আহবায় তপন কুমার রায়, উপজেলা মহিলা দলের সদস্য সচিব মাহাফুজা বেগম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
পথসভায় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এসময় উপজেলা ও সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



















