সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বিরামপুরের ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে নিতে ওসি সাইফুলের ব্যতিক্রমী প্রচারণা

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ

মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার শহর থেকে গ্রামাঞ্চলের হাট বাজার, রাস্তার মোড় ও প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ ভোটারদের নির্ভয়ে কেন্দ্র যাওয়ার জন্য ক্লান্তিহীন প্রচারণা চালিয়ে জনসচেতনতা তৈরী করছেন। তাঁর এই সময় উপযোগি প্রচারণায় সাধারণ মানুষ স্বস্তির সাথে ভোট কেন্দ্রে যাওয়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছে।
জানা গেছে, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বিরামপুরে যোগদানের পর থেকে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বিবেকের দায়বদ্ধতা থেকে বিভিন্ন ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়ে কাজ করছেন। সন্ত্রাসী কর্মকা-, মাদক ও জুয়া বন্ধে তিনি দৃঢ় ভ’মিকা নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন। বিগত সময়ে বিভিন্ন কারণে ভোট কেন্দ্র বিমূখ ভোটারদের এবার জাতীয় নির্বাচনে নির্ভয়ে ভোট কেন্দ্রে নিতে তিনি
নিজেই নেমে পড়েছেন ব্যতিক্রমী প্রচারণায়। এই প্রতিনিধির হাতে আসা একটি ছবিতে দেখা যায়, প্রত্যন্ত গ্রামের একটি চায়ের দোকানের সামনে লুঙ্গিপরা কয়েক ব্যক্তির সাথে ওসি সাইফুল ইসলাম সাধারণ পোষাকে তাদের সাথে মিশে গেছেন। থানার প্রধান কর্ণধারকে গ্রামীণ পোষাকে দেখে মানুষও গল্প- আড্ডায় তার সাথে একাত্ম হয়ে যান। এই প্রচারণার ব্যপ্তি নিয়ে তিনি ক্লান্তিহীন ভাবে ছুটে চলেছেন, শহর থেকে প্রত্যন্ত গ্রামের মানুষের দোরগোড়া পর্যন্ত। তিনি সাধারণ পোষাকে রাস্তার মোড়ে, হাট বাজারের ছোট চায়ের দোকানে যেখানে সাধারণ মানুষ বসে সেই সব স্থানে গিয়ে কুশল বিনিময় করছেন, তাদের সাথে চা খাচ্ছেন এবং নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করছেন। একই সাথে তিনি ভোটারদের আস্বস্ত করছেন যে, এবার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবেন। ফলে ভোটারদের ভয়-ভীতির কোন আশংকা থাকবেনা। তাঁর আশ্বাসে সাধারণ ভোটারগণ ভোট কেন্দ্রে যাওয়ার জন্য সাহসে বুক বাঁধছেন। উপজেলা থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী প্রত্যন্ত গ্রামের ভোটার জহির উদ্দিন বলেন, থানার ওসি সাহেবের প্রচারণায় আমরা ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হয়ে উঠেছি। মানুষ যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে তিনি প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়েও জনসচেতনতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করবেন না মান্না, এনসিপির কৃতজ্ঞতা

নারায়ণগঞ্জে সম্পাদককে প্রাননাশের হুমকি দিল মাদক ব্যবসায়ীরা : ৮ জনের বিরুদ্ধে মামলা

একাত্তরে জামায়াতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন শফিকুর রহমান

খানসামায় যাত্রীছাউনি দখল করে চলছে অবৈধ দোকানপাট

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মুজিবনগরে পালিত হয়েছে মহান বিজয় দিবস

কোন আসনে বিএনপির প্রার্থী কে

জামায়াত জোটের আসন সমঝোতা চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা

গাজা নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে টনি ব্লেয়ার

এনসিপি নেত্রী রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে পুলিশ সুপারের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২