বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

৪৫০ ড্রোন, ৭০ ক্ষেপণাস্ত্র : ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক হামলা

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৪:০০ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ইউক্রেনের ৫টি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ব্যাপক আকারে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে এর আগে কখনও দেশটির বিদ্যুৎ ব্যবস্থায় এত বড় হামলা রুশ বাহিনী পরিচালনা করেনি।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন, আগের দিন সোমবার ইউক্রেনের ৫ অঞ্চলের বিদ্যুৎ উপৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে কমপক্ষে ৪৫০টি বিস্ফোরকবাহী ড্রোন এবং ৭০টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী।

সোমবার ইউক্রেনের প্রতি সমর্থন প্রদর্শন করতে কিয়েভ সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। ন্যাটো মহাসচিবের এই সফরের প্রতিক্রিয়াতেই রুশ বাহিনী এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ডিটেক এক বিবৃতিতে দাবি করেছে, সোমবারের হামলা ছিল ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থাকে লক্ষ্য করে চলতি বছরের সবচেয়ে বড় আগ্রাসন। রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কোম্পানির ১০ জন কর্মচারী আহত হয়েছে বলেও জানিয়েছে ডিটেক।

এমন এক সময়ে ইউক্রেনে এই হামলা চালাল রুশ বাহিনী, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের বৈঠক চূড়ান্ত পর্যায়ে আছে।

সূত্র : এএফপি

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশের সুপারিশ করবে কমিশন

জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, এটা কোথায় আছে: ফখরুল

বিরোধীপক্ষ দমনে হাসিনা হিটলারের পথ অনুকরণ করতেন: মাহমুদুর রহমান

মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে নেওয়া হবে: রিজওয়ানা হাসান

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৮

নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে-মির্জা ফখরুল

দিনাজপুরে শীত আসার আগেই ফুলকপি চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

দিনাজপুরে র‌্যাবের অভিযানে একটি পিস্তলসহ গুলি উদ্ধার

বিরামপুরে গাঁজার গাছসহ চাষী আটক

‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সরকারকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের