বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

পাকিস্তান লিগে প্রায় ৭ কোটিতে দল পেলেন মুস্তাফিজ

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিরছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্স তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। এই চুক্তির মূল্য ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।

এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে ছাড়া পাওয়ার পরই পিএসএলের দিকে ইঙ্গিত দিয়েছিল। এখন নিলামের আগেই লাহোর কালান্দার্সের জার্সিতে ফিরলেন ফিজ।

উল্লেখ্য, ২০১৬ এবং ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়েই খেলেছিলেন মুস্তাফিজ। তাই এটা তার কাছে নতুন কিছু নয়, আবারও পুরনো ঘরে ফেরা।

লাহোর কালান্দার্সের মালিক সামীন রানা বলেছেন, “একবার কালান্দার্স, সবসময় কালান্দার্স। মুস্তাফিজুর কেবল একজন খেলোয়াড় নয়; তিনি আমাদের পরিবারের ভাই, এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি। আমরা তাকে আবার আমাদের ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার প্রতিভা, অভিজ্ঞতা এবং নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে, যখন আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই।”

দল এরই মধ্যে অধিনায়ক শাহিন আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে। এখন মুস্তাফিজ যোগ হওয়ায় বোলিং আক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।

আইপিএল আর পিএসএল এবার একই সময়ে শুরু হবে বলে জানা যাচ্ছে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি