রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

প্রায় ২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার, মুক্ত হলেন ৫ লাখ মানুষ

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১:০০ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ আওয়ামী সরকারের দায়েরকৃত হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে উক্ত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে।

এই কমিটি রাজনৈতিক দলগুলোর নিকট আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য দরখাস্ত/আবেদন আহ্বান করে। ভুক্তভোগী রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ৩৯টি সভার মাধ্যমে আবেদনসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এ কার্যক্রম এখনো চলমান রয়েছে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

‘প্রধান উপদেষ্টার কথায় মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি’

উচ্চতর গ্রেড পাবেন টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও

৪ কারণে ভেঙেছিল চট্টগ্রামের সেই ব্রিজ, তদন্ত কমিটির ৪ সুপারিশ

জাতীয় সংসদ নির্বাচেন পিআর পদ্ধতিসহ দিনাজপুরে ৭ দফা দাবিতে জাগপার মানববন্ধন

দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটো নিবন্ধনের ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কর্মসূচির উদ্বোধন

ইরানের হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত, নিহত ৩

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯

আরো কমবে তাপমাত্রা, বাড়বে শীতের দাপট

ভারতকে হারিয়ে ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন হামজারা

শাশুড়িকে দেখে মায়ের বাসায় জুবাইদা