রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

মাঠে নেমেছে সেনাবাহিনী, সারাদেশে থাকবেন ১০৫১ ম্যাজিস্ট্রেট

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১:০২ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে রোববার থেকে সারাদেশে মাঠে নেমেছে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আচরণবিধি বাস্তবায়নে কাজ করবেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। তখন তিনি এসব বিষয় তুলে ধরেন।

তিনি জানান, সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী ভোট-পরবর্তী সময়সহ আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে এবং দায়িত্ব পালন করবে।

মাঠের পরিস্থিতি বর্তমানে নির্বাচনের জন্য সম্পূর্ণ অনুকূলে রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। তারা নিশ্চিত করেছেন যে দেশের পরিস্থিতি সন্তোষজনক এবং নির্বাচনের জন্য সহায়ক।

ইসি জানায়, আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ইসির কেন্দ্রীয় সমন্বয় সেল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং সুরক্ষা অ্যাপের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা হবে।

সাধারণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রভেদে নিরাপত্তা সদস্য মোতায়েনে ভিন্নতা আনা হয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, এবারের নির্বাচনে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ কেন্দ্রে ১৬-১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন। মেট্রোপলিটন এলাকায় সাধারণ কেন্দ্রে ১৬ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জন সদস্য থাকবেন। দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত ২৫টি জেলার দুর্গম কেন্দ্রগুলোতে ১৬-১৮ জন সদস্য নিয়োজিত থাকবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শুরুর আগে আগামী ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় সব ধরনের নির্বাচনী প্রচার শেষ করতে হবে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব যেভাবে ছড়ালো

আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিচার শুরুর আদেশ

দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

কাশ্মির হামলার পর ভারত-পাকিস্তান পানি চুক্তি স্থগিত, সার্ক ভিসা বাতিল

ফেব্রুয়ারিতেই নির্বাচন, উদ্বেগের কিছু নেই: প্রেস সচিব

করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

মাস শেষে কত আয় করল তারকাবহুল ‘উৎসব’

দেশজুড়ে অব্যাহত বৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

রাজনৈতিক দলে বিরোধ তুঙ্গে, কী করবেন বুঝতে পারছেন না আইন উপদেষ্টা

সকল ধর্ম-মতের মানুষকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই -দিনাজপুরে তারেক রহমান