(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ভোট গ্রহণে অনিয়মের অভিযোগে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের তিনটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
ভোট বাতিল হওয়া কেন্দ্রগুলো হলো গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের তিনটি ভোটকেন্দ্রে জোরপূর্বক ব্যালট ছিনিয়ে সিল মারা, ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব কারণে গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট বাতিল করা হয়েছে। ওই তিনটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬৯৮ জন। -ডেস্ক রিপোর্ট



















