(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনের বেসরকারি ফলাফলে দাড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী হাফিজুর রহমান ৯ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন।
এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার ১৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৮৩ ও নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৩৬২ জন।



















