বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে বললেন ড. ইউনূস

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভোট দেওেয়ার পরে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, নির্বাচনের মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যে সব দুঃস্বপ্নময় অতীত ছিলো, সেগুলো সম্পূর্ণরূপে আমরা ত্যাগ করেছি। আজ থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আমরা পেলাম। আজ আমরা যেন এক ধরনের জন্মদিন পালন করছি এবং সারা দিনব্যাপী উৎসব করছি।

9

তিনি আরও বলেন, এটি নিশ্চিত হবে গণভোটের মাধ্যমে। প্রার্থীর জন্য আমরা ভোট দিয়েছি, সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সারা বাংলাদেশ পাল্টে যাবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক। -নিউজ ডেস্ক

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

ভারতে মুসলিমদের নাগরিকত্ব বাতিল, অস্তিত্ব সংকটে

হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য “আউটকাম বেইজড এডুকেশন (OBE) ক্যারিকুলা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কোন ধরনের কলা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো?

ওরিকে স্বামী বলে পরিচয় জাহ্নবীর, তবে কি বিয়ে করেছিলেন

দিনাজপুরে আগাম জাতের নতুন আলু উত্তোলন শুরু: লাভ-ক্ষতির দোলাচলে কৃষক

বিরামপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

জুলাই জাতীয় সনদ: ৩ ধাপে বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত

হাসিনা-কামালকে খুঁজে পায়নি পুলিশ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ডাকসুতে স্বতন্ত্রদের ‘স্মার্ট এন্ট্রি’, মূল লড়াই ছাত্রদল-শিবিরের

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সম্ভাবনার প্রত্যাশা প্রধান উপদেষ্টার