শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

এক লাখের বেশি ভোটের ব্যবধানে হারলেন তাহেরী

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৬:৩৩ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সল। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। এ আসনের আলোচিত প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. গিয়াস উদ্দিন তাহেরী বড় ব্যবধানে হেরে গেছেন।

মোমবাতি প্রতীকে লড়ে হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সলের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন মো. গিয়াস উদ্দিন তাহেরী। তার প্রাপ্ত ভোট ৮৪ হাজার ৩২৩টি।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ–৪ আসনে পোস্টাল ভোটসহ মোট কেন্দ্র ছিল ১৮৪টি। এর মধ্যে প্রাপ্ত কেন্দ্র ১৮৩টি।

গণভোটে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫২ হাজার ৭১১। প্রদত্ত ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৭৩৯টি। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৩ হাজার ৩৭২টি এবং ‘না’ ভোট ১ লাখ ২৩ হাজার ২৬টি।

জেলা প্রশাসন ও রিটা‌র্নিং কর্মকর্তা এস এম ফয়সলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা ক‌রেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - আর্ন্তজাতিক