শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

তারেক রহমানকে অভিনন্দন জানাল চীন

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৬:২৪ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ চীন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের অফিসিয়াল পেজে এ অভিনন্দন বার্তা দেয়।

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়েছে।

চীন জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা রাখছে।

গতকাল বৃহস্পতিবার সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, ২১০টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে সরকার গঠনের পথ নিশ্চিত করেছে বিএনপি।

এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্বনেতারা তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠাতে থাকেন। যুক্তরাষ্ট্রও ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দু’দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

এরই ধারাবাহিকতায় চীনা প্রেসিডেন্ট শি জিং পিং প্রশাসনের পক্ষ থেকেও এলো অভিনন্দন বার্তা। -নিউজ ডেস্ক

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত