শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

তারেক রহমানকে মোদির অভিনন্দন, পাশে থাকার বার্তা

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৬:২৫ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় ২০ বছর পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে বিএনপি। এর প্রাক্কালে দলটির মূল কান্ডারি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিয়েছেন পাশে থাকার বার্তা।

বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এক শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ভারত একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে সবসময় থাকবে।

প্রধানমন্ত্রী মোদি তার বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা ও অংশগ্রহণ প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। -নিউজ ডেস্ক

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত