শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : দিনাজপুরের পাঁচটিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র জয়ী

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৬:৩৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে পাঁচটিতে বিএনপির প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এর মধ্যে দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ) ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর মো. মতিউর রহমান (দাঁড়িপাল্লা) ১ লাখ ১৭ হাজার ৪৮১ ভোট পেয়েছেন।

দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে বিএনপির প্রার্থী মো. সাদিক রিয়াজ পিনাক (ধানের শীষ) ১ লাখ ৩৯ হাজার ৬২২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ কে এম আফজালুল আনাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮৭ ভোট।

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মাইনুল আলম (দাঁড়িপাল্লা) ১ লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট পেয়েছেন।

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির আখতারুজ্জামান মিয়া (ধানের শীষ) ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আফতাবউদ্দীন মোল্লা(দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট ।

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী এ জে এম রেজওয়ানুল হক (তালা) ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মো. আব্দুল আহাদ (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট।

দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনে বিএনপির আবু জাফর মো. জাহিদ হোসেন (ধানের শীষ) ২ লাখ ০৫ হাজার ১১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা) ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট পেয়েছেন।

সর্বশেষ - আর্ন্তজাতিক