শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বিএনপি ২০৬, জামায়াত জোট ৭২

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দেশে অনুষ্ঠিত ২৯৯ আসনের মধ্যে বিএনপি ও তাদের মিত্ররা ২০৬টি আসনে বিজয়ী হয়েছে। আর জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা বিজয়ী হয়েছে ৭২টি আসনে। স্বতন্ত্রসহ অন্যান্যরা বিজয়ী হয়েছে ১৪টি আসনে। বাকি কয়েকটি আসনের ফলাফল এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। সন্ধ্যার পর থেকে আসতে থাকে ফলাফল।

এবারের নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে প্রায় ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে। ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে দলটিকে নানা বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।

চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে না পারায় প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয় বিএনপি। দলটির দীর্ঘদিন মিত্র জামায়াতে ইসলামী হয়ে উঠে প্রধান প্রতিদ্বন্দ্বী। প্রথমবারের মতো দুই দল মুখোমুখি হয় ভোটের লড়াইয়ে।

নির্বাচনের আগে নানা জরিপে বিএনপির বিজয়ের কথা উঠে আসে। যদিও ভিন্ন চিত্র উঠে আসা জরিপও পরিচালিত হয়েছে। জামায়াতে ইসলামী জোট ক্ষমতায় যাবে বলে একটা গুঞ্জনও ছিল। তবে শেষ পর্যন্ত বিএনপি ভূমিধস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় ফিরছে।

তবে এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী বিশাল সফলতা পেয়েছে। একক নির্বাচনে দলটির যেখানে তেমন কোনো সফলতাই ছিল না এবং যৌথ নির্বাচনেও আসন সংখ্যা যেখানে সর্বোচ্চ ১৮টি উঠেছিল, সেখানে এই প্রথমবার দলটির আসন সংখ্যা সত্তরের কোটা স্পর্শ করল। রাজধানী ঢাকাসহ দেশের এমন কিছু এলাকায় দলটি আসন পেয়েছে যা আগে কখনো পায়নি। তরুণ প্রজন্ম ও নতুন ভোটারদের মধ্যেও জামায়াত ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

মৌলিক সংস্কার ও সুষ্ঠু ভোট আদায় করে ছাড়ব: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

গাজা নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে টনি ব্লেয়ার

এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে : তারেক রহমান

গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে বাধা মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন: অন্তর্বর্তী সরকার

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

শিক্ষক-কর্মকর্তা বদলিতে নতুন নিয়ম : তদবির বাণিজ্যে লাগাম টানছে সরকার, শুরু হচ্ছে নতুন যুগ

সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত আবদুল্লাহ