শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বিপুল সংখ্যাগরিষ্ঠতা বিএনপির, আজ মসজিদে মসজিদে দোয়া

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৬:৩৭ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী দলটির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ উপলক্ষে বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভকামনায় বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

তবে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল কিংবা কোনো সভা করা যাবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিএনপির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এসব জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

উত্তর-পশ্চিমাঞ্চলে বাড়ছে খরার তীব্রতা, চাপে কৃষি ব্যবস্থা

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রোববার

আদানির গোপন তথ্য ফাঁস করল কংগ্রেস!

মানবতাবিরোধী অপরাধে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ড

প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট হবে, সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ঐতিহাসিক বিজয়

সাম্য হত্যার তদন্ত যাচ্ছে ডিবিতে

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নির্বাচনি তফসিল ঘোষণা, ভোট ৯ আগস্ট