শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

লক্ষাধিক ভোট ব্যবধানে দুর্গ হারিয়ে তৃতীয় হলেন জিএম কাদের

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৬:২৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) নিজেদের দখলে রাখা প্রায় ৪০ বছরের দুর্গ খ্যাত রংপুর সদর-৩ আসন জামায়াতের প্রার্থীর কাছে লক্ষাধিক ভোট ব্যবধানে হারিয়ে তৃতীয় হলেন জিএম কাদের। এই আসনে জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৭৫ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট। আর এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৩ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জিএম কাদের এর আগে রংপুর সদর- ৩ আসনে ২০০১ এ সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের বছর ২০২৪ সালেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এর আগে এই আসনটি ১৯৮৬ সাল থেকে জাতীয় পার্টির দখলে ছিল। শুধু তাই নয়, আওয়ামী লীগের আমলে রংপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টি হারালেও এই আসনটি শক্ত অবস্থানে ছিল জাতীয় পার্টির।

আসনটিতে দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ। পরে তিনি মারা গেলে তার ছেলে সাদ এরশাদ সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনে একবার উপনির্বাচনে সংসদ সদস্য ছিলেন রওশন এরশাদ। এইবার জামায়াতের প্রার্থীর কাছে আসনটি হারালেন জাতীয় পার্টি।

এদিকে, নির্বাচনের দিন ভোট চলাকালীন জিএম কাদের কোনো কেন্দ্র পরিদর্শন করতে বের হননি এবং মিডিয়া এড়িয়ে বাড়িতেই অবস্থান করেন তিনি। যার কারণে ভোটের মাঠে তার ও জাতীয় পার্টির শোচনীয় পরাজয় বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

উপদেষ্টা পরিষদের কড়া বিবৃতি : দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

এ রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে: শিশির মনির

গভীর রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

দিনাজপুরে বিচার বিভাগের কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচী পালন

ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাধায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়

আন্দোলনে স্থবির শাহবাগ, রাতেও সড়কে অবস্থান বুয়েট শিক্ষার্থীদের

ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ের ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫

এক সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন নুরুল হক নুর: ঢামেক পরিচালক