(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) শনিবার ইতিহাস গড়লেন জশ বাটলার। টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বলের হিসেবে সবচেয়ে দ্রুত ৪,০০০ রান করার বিশ্বরেকর্ড এখন তার দখলে।
আইসিসি মেনস টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ গ্রুপ ‘সি’–এর ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে কলকাতায় এই মাইলফলক স্পর্শ করেন ইংল্যান্ডের উইকেটকিপার–ব্যাটার। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে তিনি প্রয়োজনীয় রান তুলে নেন।
এই কীর্তি গড়তে তার দরকার ছিল মাত্র তিন রান, এই তিন রান করে রেকর্ডে নাম লেখান সাবেক এই ইংলিশ অধিনায়ক।
বাটলার ২,৬৭০ বল খেলে ৪,০০০ রানে পৌঁছান। এর মাধ্যমে তিনি ভারতের ওপেনার রোহিত শর্মাকে কে ছাড়িয়ে যান, যিনি এতদিন বলের হিসেবে দ্রুততম ৪,০০০ রানের রেকর্ডটি ধরে রেখেছিলেন।
এই অর্জন আবারও প্রমাণ করল, সীমিত ওভারের ক্রিকেটে বাটলার আধুনিক সময়ের অন্যতম বিধ্বংসী ব্যাটার। -নিউজ ডেস্ক


















