বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:৪০ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে যাবেন তারেক রহমান। বিকেলে সচিবালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার।

এর আগে গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকেরা তিনটি আসন পায়।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

তীব্র শীতে কাঁপছে দেশ, বিপর্যস্ত জনজীবন

উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: দিনাজপুর থেকে যোগাযোগ ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

শান্তর রেকর্ড গড়া শতকে লঙ্কানদের বড় লক্ষ্য দিল বাংলাদেশ

এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

৪ দিন ধরে বন্ধ চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

অন্তর্বর্তী সরকারের বিবৃতি : রিকশাচালক গ্রেফতারে ধানমন্ডি থানার ওসিকে তলব

অফিস নেই, ঠিকানা ভুয়া, ইসির তালিকায় ‘অস্তিত্বহীন’ পর্যবেক্ষক সংস্থা

বাংলাদেশের বিজয় দিবসে এবারও মোদির বিতর্কিত পোস্ট!

হাসিনার অপতৎপরতা: ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া বার্তা

পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার