ঢাকা    সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
ঢাকা    সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিল চীন

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিল চীন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার। এ বিষয়ে চীন সফরে গিয়ে দেশটির সঙ্গে চুক্তিও করে এসেছে বাংলাদেশ, যা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এবার নরেন্দ্র মোদিদের সেই উদ্বেগের জবাব দিল চীন।  দেশটির দাবি, বাংলাদেশ-চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে টার্গেট করে পরিচালিত হয় না এবং এতে বাইরের কোনো দেশের প্রভাব থাকাও উচিত নয়। একই সঙ্গে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দিয়েছে চীন।বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) ভারতের উদ্বেগ নিয়ে প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এসব কথা বলেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম এনডিটিভি। গুও জিয়াকুন বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, বাংলাদেশ-চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে পরিচালিত হয় না এবং এটি তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত হওয়া উচিত।’অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি, তিস্তা অববাহিকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের খুব কাছাকাছি হওয়ায় ঢাকা-বেইজিংয়ের এই যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লির উদ্বেগ রয়েছে। তবে চীন বলেছে, তিস্তা প্রকল্পটি বাংলাদেশের মানুষের জীবনমানের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।গুও জিয়াকুন বলেন, ‘তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনকল্যাণমূলক প্রকল্প। এ প্রকল্পে চীন সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে প্রস্তুত।’তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের আরও সমন্বয় এবং বাণিজ্য, পানি ব্যবস্থাপনা ও জনকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময় বাড়াতে প্রস্তুত রয়েছে চীন।’এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘তিস্তা প্রকল্পের বিষয়ে দুই দেশের বিশেষজ্ঞরা প্রথমবারের মতো কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন। এ বিষয়ে দুই দেশ একমত হয়েছে, যা আগে হয়নি। চীন জানিয়েছে, সম্ভাব্যতা সমীক্ষায় প্রকল্পটি যৌক্তিক প্রমাণিত হলে তারা সর্বোচ্চ সহযোগিতা দেবে।’মূলত তিস্তা নদীসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীন একটি সমঝোতায় পৌঁছেছে। তবে তিস্তা প্রকল্প-সংক্রান্ত যেকোনো ঘোষণার দিকে ভারত নিবিড়ভাবে নজর রাখবে।চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ারচায়না সমঝোতা স্মারকের মেয়াদ বাড়ানোর চুক্তি সই করে। এর ফলে তিস্তা প্রকল্পের কাজ আরও এগিয়ে যায়।ভারতের উদ্বেগের অন্যতম কারণ হলো, তিস্তা নদী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের খুব কাছাকাছি। এই করিডরটি ‘চিকেনস নেক’ নামেও পরিচিত।প্রতিবেশী দেশটির আশঙ্কা, চীনের উপস্থিতিসহ বাইরের কোনো দেশের প্রভাব এ অঞ্চলে বাড়লে তা তাদের নিরাপত্তা হুমকি বাড়াতে পারে। একইসঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী এ গুরুত্বপূর্ণ করিডরের জন্য নতুন কৌশলগত ঝুঁকিও তৈরি হতে পারে।এদিকে সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও জোর দিয়ে বলেছেন, অগ্রাধিকারের ভিত্তিতে যেকোনো মূল্যে তার সরকার তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার গত ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করেন তারেক রহমান। এর মধ্যে চীন সফরকালে দেশটি বাংলাদেশকে তিস্তা মহাপরিকল্পনায় সার্বিক সহায়তার আশ্বাস দেয়। সেটিই ভারতের উদ্বেগের কারণ।
১৪ মিনিট আগে

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিল চীন

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিল চীন

বিরামপুরে স্কুল ফিডিংয়ের সুফলে শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে

বিরামপুরে স্কুল ফিডিংয়ের সুফলে শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে

ভারতীয় ভিসা পুরোদমে চালু, এবার কি সম্পর্ক স্বাভাবিক হবে?

ভারতীয় ভিসা পুরোদমে চালু, এবার কি সম্পর্ক স্বাভাবিক হবে?

সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত

সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

ব্রাজিলকে যেন জয় ‘উপহার’ দিল স্কটল্যান্ড

ব্রাজিলকে যেন জয় ‘উপহার’ দিল স্কটল্যান্ড

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা কত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা কত

লক্ষ্মীপুরে ঢাবি শিক্ষার্থী, তার মা ও বোনকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ঢাবি শিক্ষার্থী, তার মা ও বোনকে কুপিয়ে হত্যা

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরেই রেকর্ড নেইমারের

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরেই রেকর্ড নেইমারের

দিনাজপুরে মালীগ্রাম বাজারে চোরাই সন্ধ্যে মোটরসাইকেল সহ এক যুবক গ্রেপ্তার।

দিনাজপুরে মালীগ্রাম বাজারে চোরাই সন্ধ্যে মোটরসাইকেল সহ এক যুবক গ্রেপ্তার।

কোন ভিডিও নেই !

ব্রাজিলকে যেন জয় ‘উপহার’ দিল স্কটল্যান্ড

স্কটল্যান্ডের জালে চারবার বল জড়িয়েছে ব্রাজিল। এর তিনবারই যেন ‘উপহার’ পাওয়া। প্রথম গোলের জন্য খালি জাল, দ্বিতীয় গোলের জন্য ডিপ ক্রস থেকে ফাঁকা হেডের সুযোগ আর বাতিল হওয়া গোলের সময় ১৮ গজ লাইনের কাছে মনোযোগ হারানো—তিনটিই ছিল রক্ষণের দুর্বলতা।ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক বিশ্লেষণে জানিয়েছে, ব্রাজিলের বিপক্ষে ম্যাচে যেন মনস্তাত্ত্বিক খেলায় দূরে সরে গিয়েছিল স্কটল্যান্ড। সেই প্রভাব পড়েছিল মাঠে। অসংখ্য ভুল এবং ব্রাজিলের জন্য তৈরি হওয়া স্পষ্ট গোলের সুযোগ তাদের দুঃস্বপ্ন বাড়ায়।ইতিহাস গড়ার লড়াইয়ে স্কটল্যান্ডের অসহায় ও দুর্বল পারফরম্যান্সই তাদের সবচেয়ে বেশি কষ্ট দেবে। ধারণা ছিল, স্কটল্যান্ড খুব বেশি আক্রমণাত্মক ফুটবল খেলবে না। তবে অনেকেই আশা করেছিলেন, অন্তত নিজেদের নিয়ে এতটা হাস্যকর পরিস্থিতি তৈরি করবে না। হয়েছে তেমনই।একটি দুঃস্বপ্নের ম্যাচ শেষ হয়েছে, কিন্তু সামনে রয়েছে আরেকটি কঠিন অপেক্ষা। আগামী কয়েক দিন ধরে তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকা বারবার পরিবর্তিত হবে, আর স্কটল্যান্ডকে সেই হিসাব-নিকাশের দিকেই তাকিয়ে থাকতে হবে।প্রচণ্ড গরমের মধ্যে ব্রাজিল যেন গতকাল সৌজন্য দেখিয়েই স্কোরলাইন তিন গোলেই সীমাবদ্ধ রেখেছে। ম্যাচের শেষ দিকে স্কট ম্যাকটমিনে গোল করতে পারলে ব্যবধান কিছুটা কমতে পারত। কিন্তু দুই দলের মধ্যে পার্থক্য ছিল একেবারে স্পষ্ট—ব্রাজিলের বড় খেলোয়াড়রা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, আর স্কটল্যান্ডের তারকারা ছিলেন ধীর ও নিষ্প্রভ।[TECHTARANGA-POST:531]অনেক সুযোগ আর সম্ভাবনার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ব্রাজিল।

ব্রাজিলকে যেন জয় ‘উপহার’ দিল স্কটল্যান্ড
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন