দিনাজপুর টোয়েন্টিফোর
ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৪ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি কয়েকজন ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষদের সম্মানি তুলে দেন।এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি একই সঙ্গে ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সম্মানি প্রদান করা হবে।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা থেকে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার করে পাবেন টাকা। আর প্রতিটি মন্দিরের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা থেকে পুরোহিত ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা করে পাবেন।
১৪ ঘন্টা আগে

কোন ভিডিও নেই !

চাপে বাংলাদেশ, বজ্রসহ বৃষ্টিতে খেলা বন্ধ

দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। পেসারদের দুর্দান্ত তোপে স্বাগতিকরা দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।ইনিংসের একদম শুরুতে তানজিদ হাসান তামিম মাত্র ৭ বলে ১ রান করে ফিরে যান। এরপর সাইফ হাসান ১২ বলে ১২ রান করে আউট হলে দলীয় স্কোর দাঁড়ায় ১৩ রানে ২ উইকেট। লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শান্ত রানের খাতাই খুলতে পারেননি। শাহীন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে লিটন ইনিংস মেরামতের চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু খেলা চলাকালীন বজ্রপাতসহ বৃষ্টি নামায় মাঠ ছেড়ে উঠে যেতে হয় খেলোয়াড়দের।এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার ৩ বলে ৩ উইকেটে মাত্র ২৭ রান। লিটন দাস কিছুটা অবিচল থাকলেও দল এখনো লক্ষ্য থেকে অনেক দূরে।

চাপে বাংলাদেশ, বজ্রসহ বৃষ্টিতে খেলা বন্ধ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন