ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তিকে মোকাবিলার ঘোষণা ১১ দলের

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তিকে মোকাবিলার ঘোষণা ১১ দলের

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্য। বৈঠক শেষে দেশবিরোধী অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও যেকোনো ধরনের নাশকতা রাজপথে থেকে সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জোটের নেতারা। একই সঙ্গে ক্রীড়নক এই অপশক্তিকে কঠোরভাবে রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন।বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ছিল। দেশের বর্তমান চলমান রাজনৈতিক এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিগত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের জনগণের জানমালের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে।’ফ্যাসিবাদী এই অপশক্তি জনমনে আতঙ্ক তৈরি করে তারা তাদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের মানুষকে এবং বিশ্ববাসীকে জানান দিচ্ছে বলে মন্তব্য করেন খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, ‘এ অবস্থায় দায়িত্বশীল বিরোধীদল হিসেবে আমরা আমাদের করণীয় নির্ধারণে বৈঠকে মিলিত হয়েছি।’মামুনুল হক আরও বলেন, ‘আমরা ইস্পাতকঠিন যে ঐক্যের বার্তা জাতির কাছে দিতে চাই, সেটা হলো যেকোনো মূল্যে এই ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত ও আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক এই অপশক্তিকে রুখতে হবে। আমরা দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে এর মোকাবিলা করব। জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সে ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। সে ঐক্যে কোনো বিভেদ বা ফাটল তৈরি হওয়া বাংলাদেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে।’ফ্যাসিবাদের ক্ষতির সম্মুখীনদের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি জানিয়ে তিনি বলেন, ‘যেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরই মধ্যে নৈরাজ্যবাদীদের হামলায় শাহাদাতবরণ করেছেন, জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, রাস্তাঘাটে যানবাহনে আগুন লাগানো হয়েছে—যারা এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি।’সরকার কঠোর হাতে এই নৈরাজ্যকে দমন করবে- এমন আশাবাদ ব্যক্ত করে খেলাফত মজলিসের আমির বলেন, ‘এখানে অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর ভূমিকা জরুরি। তবে প্রশাসন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এরই মধ্যে যতজনের প্রাণ গেছে, সব পরাজিত শক্তির হামলায় হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সজাগ ভূমিকা প্রত্যাশা করি। তবে মনে করি না প্রশাসনের ব্যর্থতা রয়েছে।’অবশ্যই মাঠপর্যায়ে দায়িত্বশীলদের মাধ্যমে সরকারের মনোভাবের প্রতিফলন ঘটে উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত সরকার ইসলামপন্থিদের দমনে কঠোর মনোভাবাপন্ন ছিল। বর্তমান সরকার বিরোধী মত দমনের পথে ততটা নৃশংস নয়। পরিস্থিতি মূল্যায়নের জন্য আরও সময়ের প্রয়োজন।’
১৯ মিনিট আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তিকে মোকাবিলার ঘোষণা ১১ দলের

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তিকে মোকাবিলার ঘোষণা ১১ দলের

সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বড়দিন উপলক্ষে তিন কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

বড়দিন উপলক্ষে তিন কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে ফের নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব, থানায় আগুন

গোপালগঞ্জে ফের নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব, থানায় আগুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ভিডিও ভাইরাল, মুখ খুললেন ঢাবি শিক্ষিকা মোনামি

ভিডিও ভাইরাল, মুখ খুললেন ঢাবি শিক্ষিকা মোনামি

আ.লীগের তাণ্ডব: গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

আ.লীগের তাণ্ডব: গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তাণ্ডব, এসপি রদবদল

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তাণ্ডব, এসপি রদবদল

কোন ভিডিও নেই !

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশীপে নতুন এক বাংলাদেশকে দেখল ফুটবলপ্রেমীরা। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে হামজা চৌধুরীর দল। চারটি গোল করেছেন চার ফুটবলার। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে দাপুটে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা।পুরোটা সময় অসাধারণ ফুটবল খেলেছে টমাস ডুলির শিষ্যরা। শ্রীলঙ্কা সেই অর্থে সুযোগই তৈরি করতে পারেনি। বাংলাদেশের হয়ে গোলের শুরুটা করেছিলেন শমিত সোম। প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোল করেন হামজা চৌধুরী।দ্বিতীয়ার্ধের শুরুতে তিনজনকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন ফারহান আলী। আর শেষটা করেছেন রাকিব। দৌড়ে একজনকে পেছনে ফেলে অসাধারণ ফিনিশিং ছিল সেটি।শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাফের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বড় হারে বাদ পড়ে গেছে শ্রীলঙ্কা, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্স আপ হয়ে সেমিফাইনালে যাচ্ছে ভুটান। আগামী ১৪ নভেম্বর রাত আটটায় ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে তারা। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ভুটান।

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৬ জন